সবচেয়ে সহজে javafx ইক্লিপ্স ide তে অ্যাড করার পদ্ধতিঃ
প্রথমে একটা নতুন জাভা প্রজেক্ট তৈরী করতে হবে। যে প্রজেক্টে কাজ করছি সেই প্রজেক্ট এ রাইট ক্লিক করে propities ->java build path ->jre system libreary
আগে যদি কোনো jre system libreary থাকে তাহলে তা রিমুভ করে add library ক্লিক করে jre system libreary সিলেক্ট করে workspace default Jre (jre ১.৮০) তে javase ১.৮ সিলেক্ট করে ফিনিশ করতে হবে। এবার classpath এ ক্লিক করে Add Library ->User Library (আগে হতে যদি না থাকে তাহলে ) নতুন একটি লাইব্রেরি তৈরী করতে হবে JavaFx নামে এবং তাতে External Jar ফাইল হিসাবে জাভা Jre->libs ফোল্ডার হতে Jfxswt.jar ফাইল সিলেক্ট করে দেখিয়ে দিয়ে ওকে করে বেরিয়ে আস্তে হবে। এবার নতুন একটা জাভা ক্লাস তৈরী করে তাকে application ক্লাস কে এক্সটেনডস করে javafx এপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে হবে।
2nd Method
প্রথমে eclips এ help ->install new software -> এবার work with বক্সে https://download.eclipse.org/efxclipse/updates-released/3.5.0/site/ লিখে এন্টার চেপে পরবর্তী নির্দেশনা মেনে javafx ইনস্টল করে eclips রিস্টার্ট দেব।
মনে রাখতে হবে এক্লিপ্স এ javafx ইনস্টল হয়েছে কিনা চেক করার জন্য কোনো নতুন প্রজেক্ট তৈরী করার অপশনে javafx প্রজেক্ট নামে অপশন থাকবে সেখান থেকে javafx Project সিলেক্ট করে প্রজেক্ট তৈরী করার সময় java runtime envirnment javase ১.৮ সিলেক্ট করে প্রজেক্ট তৈরী করতে হবে। যদি প্রজেক্ট অন্য java runtime envirnment javase ভার্সন এ তৈরী হয়ে থাকে তাহলে যে প্রজেক্টে কাজ করছি সেই প্রজেক্ট এ রাইট ক্লিক করে propities ->java build path ->jre system libreary তে javase ১.৮ সিলেক্ট করে ওকে করলেই হবে.
javafx ইনস্টল করার পর যেকোনো একটা জাভা প্রজেক্ট java runtime envirnment javase ১.৮ সিলেক্ট করে প্রজেক্ট তৈরী করে জাভা ক্লাস কে Application Class দ্বারা এক্সটেনডস করে start মেথড ইমপ্লিমেন্ট করে javafx এপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে হয়.
One thought on “javafx configuration eclips”